ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে হ্যান্ড ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক ও এক অন্তঃসত্তা মহিলা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চাটখিলের সুন্দরপুরের ১১নং পোলের গোড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিক্সা চালক ইদ্রিস (৪৫) এবং যাত্রী সুলতানা (২০)। তবে তাৎক্ষনিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে সুন্দরপুরের ১১নং পোলের গোড়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা হ্যান্ড ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রিক্সাচালক ইদ্রিস ও যাত্রী সুলতানা ঘটনাস্থলেই মারা যান। নিহত সুলতানা ৯ মাসের অন্তঃসত্তা ছিল বলে জানা যায়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 মন্তব্যসমূহ